ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক, পিটিয়ে হত্যা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। দিনভর কুকুরটির তাণ্ডবে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের উদ্যোগে কুকুরটিকে পিটিয়ে হত্যা করা হলে এলাকায় স্বস্তি ফিরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে বামৈ গ্রামের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে তেড়ে যায়। হঠাৎ কুকুরটির এমন মারমুখী আচরণে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনভর কুকুরটির কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুকুরের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া স্থানীয় বাসিন্দা আশীষ দাশ বলেন, পাগলা কুকুরের তাণ্ডবে পুরো বামৈ গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। তিনি ও তার বন্ধু রানা তালুকদার দৌড়ে কোনোমতে প্রাণে বেঁচে যান।

স্থানীয় যুবক সাকিব জানান, কুকুরটির ভয়ংকর আচরণ দেখে তিনি দ্রুত ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন।

এদিকে কুকুরটির আক্রমণে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। পরে শনিবার দুপুরে স্থানীয় রুবেল মিয়ার নেতৃত্বে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। একপর্যায়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করা হয়।

এরপর থেকেই বামৈ গ্রামের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক, পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬