ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে গরহাজির: লাখাইয়ের করাব ইউপি সচিব ও হিসাব সহকারীকে ইউএনও’র শোকজ

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদে আকস্মিক পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম তাদের অনুপস্থিত দেখতে পেয়ে এ নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করাব ইউনিয়ন পরিষদের সচিব নুরুল হুদা ও হিসাব সহকারী সোহান আহমেদ নিয়মিত অফিসে উপস্থিত না থাকায় জন্মনিবন্ধন সংশোধন ও উত্তোলনসহ বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ফলে দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে করাব ইউনিয়ন পরিষদে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। পরিদর্শনকালে তিনি সচিব ও হিসাব সহকারী কাউকেই তাদের দপ্তরে উপস্থিত পাননি।

এ বিষয়ে করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস জানান, সচিব নুরুল হুদা রোববার অফিসে এলেও নির্ধারিত সময়ের অনেক পরে আসেন। তিনি নিয়মিত কাজ করলেও সময়মতো উপস্থিত হন না। তবে হিসাব সহকারী সোহান আহমেদ গত প্রায় দুই মাস ধরে দপ্তরে অনুপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও নেই বলে জানান চেয়ারম্যান।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিসাব সহকারীর দীর্ঘদিনের অনুপস্থিতির অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদে আকস্মিক পরিদর্শনে গিয়ে সচিব নুরুল হুদা ও হিসাব সহকারী সোহান আহমেদ—উভয়কেই অনুপস্থিত পাওয়া যায়।

তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও জনভোগান্তি সৃষ্টির কারণে তাদের দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

কর্মস্থলে গরহাজির: লাখাইয়ের করাব ইউপি সচিব ও হিসাব সহকারীকে ইউএনও’র শোকজ

আপডেট সময় ০৯:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬