ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ

লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, এলাকায় পুলিশ মোতায়েন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত বাচ্চু মিয়া (৬৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ১৭ দিন পর শুক্রবার (১৯ জুন) হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত বাচ্চু মিয়া উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত কাছন আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুড়িয়াউক গ্রামে বসবাস করে আসছিলেন। সংঘর্ষের সময় তিনি একটি পক্ষের হয়ে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুড়িয়াউক গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাচ্চু মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে পুনরায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে শুক্রবার তিনি মারা যান।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ জানান, বাচ্চু মিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় যাতে নতুন করে কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে মৃত্যুর সংবাদ পাওয়ার পর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী

error:

লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, এলাকায় পুলিশ মোতায়েন

আপডেট সময় ১২:৫৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬