ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজপথের রাজনীতি থেকে সংসদে এম এ হান্নান, নাসিরনগরে উন্নয়ন কর্মকাণ্ডে নজর Logo নাসিরনগরের দোকানে শিশুরা কী খাচ্ছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা Logo অটোরিকশা চালক আরজান হত্যা: মোবাইল ফোনের সূত্রে রহস্যের জট খুলেছে পিবিআই Logo নাসিরনগরে জেলের জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকার ক্ষতির দাবি Logo মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ Logo মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা Logo চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২ Logo লাখাইয়ে প্রথম ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ পেল কালাউক উচ্চ বিদ্যালয়ের ফারদিন Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

মাধবপুর-চুনারুঘাটের উন্নয়নে ১০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব এমপি ফয়সলের, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে অনুদান

মাধবপুর প্রতিনিধি, বাংলা নিউজ ডেস্ক

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে প্রায় ১০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। সোমবার সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি ফয়সল বলেন, “দীর্ঘদিন ধরে এ অঞ্চলে প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ খাত অবহেলিত ছিল। প্রায় ৪০ বছর ধরে আমি এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখের সাথে সম্পৃক্ত। নতুন এই বরাদ্দ পাওয়া গেলে এলাকার মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত খাতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে।” তিনি আরও জানান, চা-বাগান অধ্যুষিত এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য বরদাশত করা হবে না উল্লেখ করে সংসদ সদস্য বলেন, গত তিন মাসে সরকারের পক্ষ থেকে দেওয়া বরাদ্দ প্রকৃত উপকারভোগীদের মধ্যে শতভাগ স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়েছে। সভায় স্থানীয় ব্যবসায়ীরা এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরলে এমপি তা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভা শেষে নোয়াপাড়ায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘এমবি ফার্নিচার’-এর মালিকের হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এমপি ফয়সল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজপথের রাজনীতি থেকে সংসদে এম এ হান্নান, নাসিরনগরে উন্নয়ন কর্মকাণ্ডে নজর

error:

মাধবপুর-চুনারুঘাটের উন্নয়নে ১০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব এমপি ফয়সলের, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে অনুদান

আপডেট সময় ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬