ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

র‌্যাব বিলুপ্ত করে ‘পিপলস প্রটেকশন ফোর্সেস’ গঠনের প্রস্তুতি

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘পিপলস প্রটেকশন ফোর্সেস (পিপিএফ)’ নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পিপলস প্রটেকশন ফোর্সেস আইন-২০২৬’-এর একটি খসড়া চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এটি অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

সরকারি সূত্র জানিয়েছে, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিবেচনায় নিয়ে র‌্যাব বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বাহিনীটি পুলিশের নেতৃত্বে পরিচালিত হবে এবং এর মহাপরিচালক (ডিজি) হবেন একজন পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) অধীনে দায়িত্ব পালন করবেন।

খসড়া আইনে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করাই হবে নতুন বাহিনীর প্রধান দায়িত্ব। এ ছাড়া সরকার বা আদালতের নির্দেশনা অনুযায়ী বিশেষ দায়িত্বও পালন করবে পিপিএফ।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, র‌্যাবের কর্মকর্তা ও কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে পিপিএফের সদস্য হিসেবে গণ্য হবেন এবং র‌্যাবের সব সম্পদ, দায়দেনা ও প্রশাসনিক স্বার্থ নতুন বাহিনীর কাছে হস্তান্তর হবে।

প্রস্তাবিত আইনে পিপিএফ সদস্যদের তল্লাশি, আটক ও গ্রেপ্তারের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমপর্যায়ের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার বা কোনো বস্তু জব্দ করার পর দ্রুত নিকটস্থ থানায় তা হস্তান্তর এবং সংক্ষিপ্ত প্রতিবেদন দেওয়ার বিধানও রাখা হয়েছে।

সাবেক গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, র‌্যাবের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং সংস্থাটি জনবান্ধব হয়ে উঠতে পারেনি। এ কারণে কমিশনের পক্ষ থেকে র‌্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছিল।

গুম ও ক্রসফায়ারের ঘটনায় দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে ছিল র‌্যাব। গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট গুমের প্রায় ২৫ শতাংশ ঘটনায় র‌্যাবের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে একাধিক গোপন বন্দিশালার সঙ্গেও বাহিনীটির সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।

২০০৪ সালে বিএনপি সরকারের আমলে গঠিত র‌্যাবের স্থলে নতুন বাহিনী গঠনের এই উদ্যোগ দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি

error:

র‌্যাব বিলুপ্ত করে ‘পিপলস প্রটেকশন ফোর্সেস’ গঠনের প্রস্তুতি

আপডেট সময় ০৭:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬