ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

লাখাই প্রতিনিধি:

সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। তিনি বলেন, লাখাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দাঙ্গা নিরসনসহ বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হলেও মাদকের ভয়াল থাবা থেকে এখনো পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব হয়নি। তবে তা আগের তুলনায় অনেকটাই কমেছে। মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ও শিশু ধর্ষণ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, হাওরবেষ্টিত লাখাই উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। ধান ও মাছ উৎপাদনে উদ্বৃত্ত এ উপজেলায় দুধ, ডিম ও মাংস উৎপাদনও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। তবে উজানে গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যের কারণে উপজেলার ঐতিহ্যবাহী সুতাং নদী অস্তিত্ব সংকটে পড়েছে। নদীটি প্রায় মাছশূন্য হয়ে পড়েছে এবং মাইক্রোপ্লাস্টিক দূষণের কারণে স্থানীয় জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে রয়েছে।

বক্তারা আরও বলেন, লাখাই উপজেলা সরিষা ও গম চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এখানে সরিষাভিত্তিক মধু চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বুল্লা বাজার চৌরাস্তায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান তারা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহাড় উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ভবেন্দ্র কৃষ্ণ চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিঁজা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণয় কুমার মহালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের উপজেলা আহ্বায়ক আশীষ দাশগুপ্ত এবং কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর।

এদিকে উপজেলা পরিষদে মতবিনিময় সভা শেষে বিকেলে বুল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় জেলা প্রশাসক বলেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের স্বল্প খরচে এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত স্থানীয় সরকারের একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। সভাপতির বক্তব্যে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, প্রচলিত অনানুষ্ঠানিক সালিশের পরিবর্তে জনগণের উচিত গ্রাম আদালতের মতো সহজ ও আইনসম্মত বিচার ব্যবস্থার সুযোগ গ্রহণ করা।

পরে উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালতের বিভিন্ন আইন, বিধি ও কার্যক্রম সম্পর্কিত তথ্যচিত্র উপস্থাপন করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

আপডেট সময় ০১:৪৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬