ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে কালবৈশাখীর কবলে নিখোঁজ পায়েলের মরদেহ উদ্ধার, ২১ ঘণ্টা পর মিলল সন্ধান

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা থেকে সুতাং নদীতে তলিয়ে যাওয়া সাদেক আহমেদ পায়েল (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রাম সংলগ্ন সুতাং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পায়েল নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে সাদেক আহমেদ পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যান। ধান কেটে ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে পায়েল নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও প্রথম দিকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে গ্রামের এক নারী নদীতে পায়েলের মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ। আসর নামাজের পর জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়া পরিবারের সদস্যরা বলেন, “আমাদের পায়েল ঘরে ফিরল ঠিকই, কিন্তু ফিরল লাশ হয়ে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে কালবৈশাখীর কবলে নিখোঁজ পায়েলের মরদেহ উদ্ধার, ২১ ঘণ্টা পর মিলল সন্ধান

আপডেট সময় ১১:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬