ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই

মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন ধর্মঘর ইউনিয়নের কাজীরচক এলাকায় অভিযান পরিচালনা করে। সন্ধ্যার দিকে পরিচালিত এ অভিযানে জনৈক ধনু মিয়ার নির্মাণাধীন বাড়ির আশপাশে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে নির্মাণাধীন বাড়ির উত্তর-পূর্ব পাশে একটি খালি সেফটি ট্যাংকের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৫টি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলায় মোট ৭০ কেজি গাঁজা পাওয়া যায়।

তবে উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত জিডি মূলে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান

error:

মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৭:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬