ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিজিবির ফ্রি চক্ষু শিবির, চিকিৎসা ও ওষুধ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে।

জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা রেলস্টেশন মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার প্রায় ২০০ জন অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা সেবা, চশমা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি স্বল্পমূল্যে ছানি অপারেশনের জন্য টোকেন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চিকিৎসা সেবা প্রদান করেন জাসপোস আধুনিক চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দলের নেতৃত্ব দেন ডা. অরন্ধতী মোদক, ডা. ইয়ামিন আল বাশার ও ডা. মনিবুর রহমান।

অনুষ্ঠানে সরাইল রিজিয়নের সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম নিয়ে ব্রিফিং দেন বিজিবি কর্মকর্তারা। তারা জানান, দেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়ন প্রায় ১,২০৪ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিয়মিত ও বিশেষ অভিযানে ৭৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ২৫৮ কোটি টাকার অধিক মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় পিস্তল, কার্তুজ, গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গবাদিপশু ও কোরবানির চামড়া পাচার প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সবশেষে বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

হবিগঞ্জে বিজিবির ফ্রি চক্ষু শিবির, চিকিৎসা ও ওষুধ বিতরণ

আপডেট সময় ০৮:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬