ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

বানিয়াচংয়ে কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি ঐতিহ্যবাহী কালী মন্দিরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল মন্দিরের পাহারাদারকে বেঁধে জিম্মি করে প্রতিমার স্বর্ণালঙ্কার, দানবাক্সের টাকা ও পূজার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল মন্দিরের পেছনের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে পাহারাদারকে আক্রমণ করে হাত-পা বেঁধে ফেলে রাখে এবং পরে প্রধান ফটকের তালা কেটে মূল মন্দিরে ঢুকে লুটপাট চালায়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাধব দেব জানান, ডাকাতরা প্রতিমার গলার স্বর্ণের হার, কানের দুল, হাতের বালা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। পাশাপাশি দানবাক্সের নগদ অর্থ ও পূজার সরঞ্জামও লুট করা হয়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ২ থেকে আড়াই লাখ টাকা।

তিনি আরও জানান, মন্দিরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দিয়ে ডাকাতরা ঘটনাটি সংঘটিত করে। এ ঘটনায় থানায় জিডি করার প্রস্তুতি চলছে।

ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদার প্রয়োজন। মন্দির এলাকায় পুলিশি টহল বাড়ানোরও দাবি জানানো হয়েছে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

বানিয়াচংয়ে কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় ০৯:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬