ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মাধবপুরে আসছেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আহমেদ আলী মুকিব Logo টানা ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে Logo আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ Logo উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ Logo নোয়াপাড়া ব্লাড সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত Logo স্ট্রোক রোগীর ঝাড়ফুঁক চিকিৎসা, উদ্বেগে এলাকাবাসী Logo ইকবাল টুকুকে নিয়ে মন্তব্য, আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা Logo লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মাদ্রাসার অফিস কক্ষ, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo পাওনা টাকাই কাল হলো লাখাইয়ে: দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত ১৫

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার ফলে সিলেটগামী কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন এবং সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করবে। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মাধবপুরে আসছেন মির্জা ফখরুল

error:

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৩:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬