ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

৬ মাস বয়স থেকেই হামের টিকা পাবে শিশুরা, শুরু হচ্ছে বিশেষ ক্যাম্পেইন

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা হামের টিকা পাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানান, হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। এটি নিয়মিত টিকাদান কার্যক্রমের বাইরে অতিরিক্ত উদ্যোগ হিসেবে পরিচালিত হবে।

বর্তমানে ৯ মাস বয়সে হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে নতুন এই ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা কমিয়ে ৬ মাস থেকে শুরু করা হয়েছে, যাতে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত সুরক্ষার আওতায় আনা যায়।

জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন শুরুর আগে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের জানানো হবে। আন্তর্জাতিক জোট গ্যাভির সহায়তায় টিকা, অর্থায়ন ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে।

এছাড়া মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং মাইক্রোপ্ল্যানের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় কতজন শিশুকে টিকার আওতায় আনা হবে, সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা আশা করছেন, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে দেশে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

৬ মাস বয়স থেকেই হামের টিকা পাবে শিশুরা, শুরু হচ্ছে বিশেষ ক্যাম্পেইন

আপডেট সময় ০৫:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬