
হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার তিন রাস্তার মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে একটি নীল রঙের TATA পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মুরগি পরিবহনের খাঁচার আড়ালে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪০০ কার্টুনে মোট ৪,৮০০টি Skinbite Cream (৩০ গ্রাম) এবং ৪ কার্টুনে ৭২৮ পিস Clop-G Cream (৩০ গ্রাম)।
এ ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
বাংলার খবর ডেস্ক : 
























