ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাঈদ গ্রামের জুনায়েদের কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ভান্ডারুয়া গ্রামের জাকির হোসেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ জামাল ও এসআই শহিদুল। এসময় তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

পুলিশ আরও জানায়, আটককৃত জাকির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধারকৃত ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬