ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ঈদের আনন্দে ফিরলো হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলা

Oplus_16908288

লিটন বিন ইসলাম, বাংলার খবর ডেস্ক ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সব দুঃখ-কষ্ট ভুলে নতুন করে হাসি-খুশিতে মেতে ওঠা। বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর, আর এই ঈদের আনন্দকে ঘিরেই নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হাডুডু।

মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের পরদিন থেকেই শুরু হয়েছে হাডুডু খেলার জমজমাট আয়োজন। বিশেষ করে নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রাম ও ধর্মগড় চৌমুনী বহরা ইউনিয়নে চোখে পড়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠে মাঠে তরুণ-যুবকদের অংশগ্রহণে যেন আবারও জেগে উঠেছে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলা।

মাধবপুরে ঈদের পর হাডুডু খেলায় অংশ নিচ্ছেন তরুণরা ও দর্শকদের ভিড়

সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এসব খেলার দৃশ্য, যা অনেকের মনে ফিরিয়ে আনছে পুরনো দিনের স্মৃতি। দর্শকদের ভিড়, খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং প্রতিযোগিতামূলক পরিবেশ—সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর আবহ।

একসময়, বিশেষ করে নব্বইয়ের দশক ও তার পরবর্তী সময়ে, হাডুডু ছিল গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলা। কিন্তু আধুনিক প্রযুক্তির প্রভাবে ধীরে ধীরে নতুন প্রজন্ম এই খেলাটি থেকে দূরে সরে যেতে থাকে। ফলে এক সময় হারিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে এই ঐতিহ্য।

তবে এবারের ঈদে সেই চিত্র বদলাতে শুরু করেছে। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাডুডু আবারও জায়গা করে নিচ্ছে মানুষের মনে। অনেকেই মনে করছেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম এই খেলাটির সঙ্গে আরও বেশি পরিচিত হবে এবং টিকে থাকবে আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

ঈদের আনন্দের সঙ্গে হাডুডুর এই প্রত্যাবর্তন যেন এক নতুন বার্তা দিচ্ছে—বাংলার ঐতিহ্য কখনো হারিয়ে যায় না, সময়ের ব্যবধানে আবারও নতুন করে ফিরে আসে মানুষের মাঝে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ঈদের আনন্দে ফিরলো হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলা

আপডেট সময় ১০:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬