ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপ্তাহের প্রথম কার্যদিবসে সচিবালয়ে যাওয়ার আগে বাড়ির দরজা খুলেই উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘চলেন যুদ্ধে যাই’—এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় হাস্যোজ্জ্বল মুখে তিনি এ কথা বলেন। উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা মুহূর্তের জন্য বিস্মিত হলেও পরে বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্ব ও প্রতিদিনের কাজের সংগ্রামকেই তিনি ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে তিনি বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন। প্রতিদিনের মতো ওই সময় ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত ছিলেন।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সারা দিনে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।

প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়াও অন্যান্য কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৫:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬