ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি

বাংলার খবর ২৪,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে তৃতীয় লিঙ্গের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের মধ্যে অসন্তোষ ও অস্বস্তি দেখা দিয়েছে।

যাত্রীদের অভিযোগ, ট্রেনে ওঠার পর বিভিন্ন বগিতে ঘুরে ঘুরে টাকা চাওয়া হয়। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে অশোভন আচরণ, কটূক্তি কিংবা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। এতে নারী, বয়স্ক ব্যক্তি ও পরিবার নিয়ে ভ্রমণকারীরা বেশি অস্বস্তিতে পড়ছেন।

নিয়মিত যাত্রীদের ভাষ্য, নির্ধারিত ভাড়া পরিশোধ করে ট্রেনে যাতায়াতের পরও যদি অতিরিক্ত টাকা দেওয়ার জন্য চাপ বা হয়রানির শিকার হতে হয়, তা কোনোভাবেই কাম্য নয়। ট্রেনের ভেতরে যাত্রীদের নিরাপত্তা, স্বস্তি ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন।

তবে তৃতীয় লিঙ্গের মানুষের জীবিকা ও মানবিক অধিকার বিবেচনায় রেখে বিষয়টির আইনসম্মত ও মানবিক সমাধান চান যাত্রীরা। তাদের মতে, যাত্রী হয়রানি ও জোরপূর্বক টাকা আদায় বন্ধের পাশাপাশি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য বিকল্প ও বৈধ জীবিকার সুযোগ নিশ্চিত করা জরুরি।

জয়ন্তিকা এক্সপ্রেসে যাত্রীদের ভোগান্তি কমাতে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি

আপডেট সময় ০৩:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬