ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের ব্যবসায়ী নিহত Logo রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩ Logo মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন Logo লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ২৪ রোগী Logo লাখাইয়ের বুল্লা বাজারে শাহ বায়েজিদ ইসলামী একাডেমির সভাপতি মো. ফজলে রাব্বি Logo লাখাইয়ে ৮০ বছরের বৃদ্ধা রেনু আক্তার নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা Logo ৬৪ জেলায় সার মনিটরিং সেল, সংকট মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগ Logo আশির দশকের ছবির ট্রেন্ডে মাতছে সোশ্যাল মিডিয়া, এআইতেই ফিরছে পুরোনো দিনের আবহ

রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদীয় স্থায়ী কমিটি গঠন

বাংলার খবর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য রেজা কিবরিয়াকে সভাপতি করে কমিটিটি গঠন করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে নতুন এই কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান স্থায়ী কমিটিতে সদস্য পরিবর্তন করে পুনর্গঠন করা হয়।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদে কমিটি গঠন ও দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা প্রস্তাবগুলো অনুমোদন করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং বিষয়ভিত্তিক ১১টি মিলিয়ে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল। বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি গঠনের মাধ্যমে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

নতুন কমিটির সভাপতি হিসেবে রেজা কিবরিয়ার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ কমিটি যুক্ত হলো।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

error:

রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদীয় স্থায়ী কমিটি গঠন

আপডেট সময় ০২:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬