ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা Logo নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ Logo মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন Logo যুবদল সভাপতির বক্তব্যের প্রতিবাদে হাইমচর জামায়াতের বিবৃতি Logo হরিপুরে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল Logo মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক

বাংলাদেশীদের জন্য ভিসা খুলে দিচ্ছে ভারত

বাংলাদেশীদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হতে পারে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন–এর একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এই কার্যক্রম আগামী এপ্রিল মাসে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর শুরু হতে পারে বলে জানা গেছে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন সম্পন্ন হলে বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ও মেডিকেল ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায় জানান, বাংলাদেশীদের জন্য পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা পুরোপুরি সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে কেবল মেডিকেল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে দ্রুতই পর্যটন ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিসা পরিষেবা সহজ করতে ভারতীয় কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশ–এ রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর প্রেক্ষাপটে ভারত তাদের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ করে দেয়। যদিও জরুরি চিকিৎসা সংক্রান্ত কিছু ভিসা চালু ছিল, তবুও অনেক রোগী সময়মতো ভিসা না পাওয়ার অভিযোগ করেন।

পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তন ও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সরকারও ভারতীয় নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আবেদন গ্রহণ শুরু করে। এর ধারাবাহিকতায় উভয় দেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা

error:

বাংলাদেশীদের জন্য ভিসা খুলে দিচ্ছে ভারত

আপডেট সময় ০৫:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬