ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

নবীন ও প্রবীণের সমন্বয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। প্রাথমিকভাবে ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী এবং ১৮ জন প্রতিমন্ত্রী।

নতুন মন্ত্রিসভায় দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা অন্তর্ভুক্ত হচ্ছেন না বলে জানা গেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের মন্ত্রিসভায় যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি দলের কয়েকজন অভিজ্ঞ সদস্যও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

দলীয় সূত্র জানিয়েছে, বর্তমান সরকারে দায়িত্বে থাকা দু’জন ব্যক্তিও নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর একাধিক নেতাকেও মন্ত্রিসভায় রাখা হতে পারে।

দলীয় নেতারা জানান, মন্ত্রিসভার সদস্য বাছাইয়ের জন্য ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করা হয়েছে। সব দিক বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

আপডেট সময় ১০:৩০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬