ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে গেলেন তারেক রহমান Logo মাধবপুরে সুরমা চা বাগানে নারী পর্যটক নির্যাতন মামলার আসামি শাহীন গ্রেফতার Logo র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব Logo জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন Logo মাধবপুরে ১৪৪ ধারা, বিকল্প স্থানে তাহেরীর মাহফিল অনুষ্ঠিত Logo মালদ্বীপে বিএনপির আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo লাখাইয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo শেষ পর্যন্ত মাধবপুরে তাহেরীর মাহফিল স্থগিত, ১৪৪ ধারা জারি Logo লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নুরুল হক ‘গুলিবিদ্ধ হননি’, নিশ্চিত করলেন নিজেই

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) গুলিবিদ্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটিকে সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

নুরুল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুলিবিদ্ধ হওয়ার খবরটি তিনি নিজেও দেখেছেন, তবে বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন এবং বর্তমানে নিজ নির্বাচনী এলাকাতেই অবস্থান করছেন বলে জানান।

এই গুজবকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে নুরুল হক বলেন, তার নাম জড়িয়ে গুলিবিদ্ধ হওয়ার মিথ্যা খবর ছড়ানোর উদ্দেশ্য হলো তার কর্মী-সমর্থকদের মনোবল ভেঙে দেওয়া এবং তৃণমূল ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার কর্মী-সমর্থকদের ওপর প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের লোকজন হামলা ও মারধর করছেন। এতে তিনি ও তার সমর্থকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

নুরুল হকের দাবি, হাসান মামুনের স্ত্রী প্রশাসনের একজন কর্মকর্তা হওয়ায় স্থানীয় প্রশাসনে প্রভাব বিস্তার করা হচ্ছে। এ কারণে অভিযোগ জানানো হলেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে গেলেন তারেক রহমান

error:

নুরুল হক ‘গুলিবিদ্ধ হননি’, নিশ্চিত করলেন নিজেই

আপডেট সময় ১১:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬