ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা Logo বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২ Logo মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত Logo শিক্ষানুরাগী হলে বিএ পাস ছাড়াই স্কুল-কলেজের সভাপতি হওয়ার সুযোগ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল বিয়ার, ভারতীয় কম্বল ও মেহেদি।

মঙ্গলবার (১০ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বাজার টিলা এলাকায় সাতছড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল বিয়ার জব্দ করে। একই দিন মাধবপুর উপজেলার বান্ডুরুয়া এলাকায় তেলিয়াপাড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে আরও ২৮ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে।

এ ছাড়া মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর ও চন্ডিছড়া মাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় কম্বল ও মেহেদি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪৪ লাখ ২৮ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও অবৈধ পণ্য আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

error:

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট সময় ০৭:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬