ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল

লাখাইয়ে কৃষকের ঘরে আগুন: ২ লক্ষ টাকার মালামাল উদ্ধার

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রামের কাজী বাড়ি এলাকায় কৃষক মো. নুরুল হকের বসতবাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বসতঘরের একটি অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় গবাদিপশুসহ আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না ঘটলেও ঘরবাড়ি ও আসবাবপত্র হারিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন

error:

লাখাইয়ে কৃষকের ঘরে আগুন: ২ লক্ষ টাকার মালামাল উদ্ধার

আপডেট সময় ১১:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬