ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আপিল বিভাগে সুখবর পেলেন বিএনপির ৩ প্রার্থী

ধানের শীষ প্রতীকে ভোট করতে বিএনপির তিন প্রার্থীর কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তারা নিজ নিজ আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদেশ অনুযায়ী, চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীর এবং শেরপুর-২ আসনের প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা থাকছে না।

তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দেওয়া বৈধতার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ এ আদেশ দেন।

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ আগে নির্বাচন কমিশন দিয়েছিল। ঋণখেলাপির অভিযোগে করা আপিল শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করে। পরে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগ তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন।

অন্যদিকে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আপিল বিভাগ তার ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আইন সংশ্লিষ্টদের মতে, এই আদেশের ফলে সংশ্লিষ্ট তিনটি আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

আপিল বিভাগে সুখবর পেলেন বিএনপির ৩ প্রার্থী

আপডেট সময় ০২:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬