
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ ‘ডেভিলহান্ট’ অপারেশনে নাশকতা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ কাউছার আহমদ (৪০)। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ০৩নং মুড়িয়াউক ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। এ সময় এসআই (নিরস্ত্র) মোঃ আখতারুজ্জামান, এসআই (নিরস্ত্র) মোঃ আবু কাউছারসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা এলাকায় অভিযান চালিয়ে নাসিরনগর থানা পুলিশের সহায়তায় কাউছার আহমদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাউছার আহমদ লাখাই থানার একটি মামলার (মামলা নং-০৮) তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। লাখাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে তাদের এই ‘ডেভিলহান্ট’ অপারেশন ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 

























