ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ রয়েছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের দুটি বড় বৈশিষ্ট্য রয়েছে—প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ এবং প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণতন্ত্র ও আইনের শাসনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি

error:

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

আপডেট সময় ০৯:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬