ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য সুখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতিদের দায়িত্ব পালনের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বর্তমান সভাপতিরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক এক পরিপত্রে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতির কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কার্যক্রমে যেন কোনো ধরনের অচলাবস্থা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সভাপতিদের দায়িত্বের মেয়াদ সাময়িকভাবে বৃদ্ধি করা প্রয়োজন।

এ প্রেক্ষিতে সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি জারি করে সভাপতিদের দায়িত্বের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য সুখবর

আপডেট সময় ১০:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬