ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান

দলের নির্দেশনার বাইরে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কৃত হওয়া সৈয়দ একে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে তিনি আবারও বিএনপিতে ফিরে এলেন।

দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

সৈয়দ একে একরামুজ্জামান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং দলীয় নির্দেশনা অনুযায়ী কেউ যেন প্রার্থী না হন—এমন সিদ্ধান্ত ছিল। তবে সৈয়দ একে একরামুজ্জামান দলীয় সিদ্ধান্ত অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে ওই নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তবে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের অনুরোধে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

সবশেষে দলীয় শৃঙ্খলা বিবেচনায় বিএনপি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান

আপডেট সময় ০৬:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬