ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নিবারণ তন্ত্রবায় (৩৫) ও সাজু গোয়ালা (২২)। তারা মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকার বাসিন্দা।

র‍্যাব-৯ সিলেট গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পালানোর চেষ্টার সময় নিবারণ তন্ত্রবায় ও সাজু গোয়ালাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে পাটের বস্তায় মোড়ানো মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬