ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপি নেতা মীর শাহে আলমের পদত্যাগ Logo লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ Logo লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ Logo সিংহগ্রামকে অসামাজিকতামুক্ত করার শপথ, ঈদের পর দিন বিশেষ পরামর্শ সভা Logo মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ নিহত ৪ Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ, নিহত ১২ Logo মাধবপুরে সুরমা চা বাগানে অবৈধ বালু উত্তোলন, ২ ট্রাক্টর জব্দ, আটক ১ Logo হবিগঞ্জে ঈদের দিন ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ Logo মাধবপুরে ঈদেও রাইফেল হাতে সীমান্ত পাহারায় বিজিবি, দায়িত্বে অবিচল দেশপ্রেমের দৃষ্টান্ত Logo মাধবপুরে ২০ হাজার মুসল্লির ঈদের জামাত, আল-আরাফাহ ঈদগাহে অনন্য ধর্মীয় মিলনমেলা

জননিরাপত্তায় লাখাই থানা পুলিশের বিশেষ অভিযান ও চেকপোস্ট

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধিঃ

হবিগঞ্জের লাখাই উপজেলার জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করেছে লাখাই থানা পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সারা দেশে চলমান বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় অবৈধ যানবাহন শনাক্তকরণ, লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মানিক। তাঁর সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) হাকিমসহ সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি চৌকস দল।

পুলিশ জানায়, এটি একটি নিয়মিত কার্যক্রমের অংশ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পুলিশের পক্ষ থেকে নিরাপদ লাখাই গড়ে তুলতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে সকল যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা মীর শাহে আলমের পদত্যাগ

error:

জননিরাপত্তায় লাখাই থানা পুলিশের বিশেষ অভিযান ও চেকপোস্ট

আপডেট সময় ০৫:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬