ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

লাখাইয়ে রাতে ট্রান্সফরমার চুরি

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় ফের সক্রিয় হয়ে উঠেছে ট্রান্সফরমার চোর চক্র। উপজেলার লখনাউক গ্রামে রাতে দুর্ধর্ষ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, লখনাউক গ্রামের বাসিন্দা মো. এনু মিয়ার একটি ১০ কেভি সেচ পাম্পের ট্রান্সফরমার এবং তার পাশে থাকা আবাসিক মিটারের একটি ১ কেভি ট্রান্সফরমারসহ মোট দুটি ট্রান্সফরমার সংঘবদ্ধ চোর চক্র চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী কৃষক জানান, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় তারা প্রথমে এটিকে স্বাভাবিক লোডশেডিং মনে করেছিলেন। তবে সকালে ট্রান্সফরমার পিলারের কাছে গিয়ে দেখেন মূল্যবান ট্রান্সফরমারগুলো নেই। সেচ মৌসুমে ট্রান্সফরমার চুরির ফলে চাষাবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

স্থানীয়রা জানান, চোর চক্র সাধারণত আগে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে পরে ট্রান্সফরমার চুরি করে থাকে। এতে গ্রামবাসী সহজে বিষয়টি বুঝতে পারেন না।

এ ঘটনায় উপজেলার বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘরে বসে না থেকে তাৎক্ষণিকভাবে ট্রান্সফরমার পিলারের দিকে নজর দেওয়ার জন্য। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে গ্রামবাসী ও বিদ্যুৎ অফিসকে অবহিত করার আহ্বান জানানো হয়।

নিজ নিজ এলাকার সেচ পাম্প ও আবাসিক ট্রান্সফরমার রক্ষায় প্রয়োজনে পাহারার ব্যবস্থার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

error:

লাখাইয়ে রাতে ট্রান্সফরমার চুরি

আপডেট সময় ০৮:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬