ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই Logo চুনারুঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৩১ সদস্যের কমিটি গঠন Logo লাখাই থেকে ঢাকায় গিয়ে মোবাইল কিনতে বের হয়ে নিখোঁজ সিরাজুল Logo লাখাইয়ে চুরি-মাদক মামলার পর নন-জিআর প্রসিকিউশন ওয়ারেন্টে ইয়াছিন গ্রেপ্তার Logo লাখাইয়ের বুল্লা বাজারে দিনে দুপুরে গ্যাস সিলিন্ডার চুরি Logo শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক Logo মাধবপুরে আগুনে দগ্ধ স্কুলছাত্রী ইভার চিকিৎসায় স্বচ্ছতা গ্রুপের সহায়তা Logo আমু চা বাগানের ফুটবল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সোয়া দুই কোটি টাকার ভারতীয় শাড়ি ও শাল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অভিযানে অভিনব কৌশলে পাচার করা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল জব্দ করা হয়েছে। অভিযানে চোরাচালানি কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও আটক করা হয়। জব্দকৃত মালামাল ও গাড়ির মোট সিজার মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় একটি কাভার্ড ভ্যান ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে গাড়িটি থামায়।

তল্লাশিকালে দেখা যায়, কাভার্ড ভ্যানটি কাঠের গুড়া ভর্তি বস্তায় পূর্ণ। এতে সন্দেহ হলে সব বস্তা নামিয়ে গাড়ির বডির ভেতরে তৈরি করা অভিনব গোপন কুঠুরি তল্লাশি করা হয়। সেখানে লুকানো অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়। পরে চোরাচালানি পণ্যসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল ও গাড়ির মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি দেশের সীমান্ত পাহারার পাশাপাশি নিরলসভাবে চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। চোরাচালানবিরোধী অভিযান তাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অপরাধ দমনের পাশাপাশি দেশের অর্থনীতিও সুরক্ষিত রাখছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জনগণকে চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল

error:

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সোয়া দুই কোটি টাকার ভারতীয় শাড়ি ও শাল জব্দ

আপডেট সময় ১০:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫