ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ Logo ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন, দফাদার হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

ঢাকা–সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা শুক্রবার ভোর থেকে সম্পূর্ণ অচল হয়ে পড়ে। রাত ২টা থেকে শুরু হওয়া তীব্র যানজট সকাল ৯টা পর্যন্তও স্বাভাবিক হয়নি। ঘন কুয়াশা, শীত আর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা যানবাহনে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

আটকে থাকা যাত্রী আসিফ ইসলাম বলেন, “গাড়িতে শিশু আর বৃদ্ধ বাবা—সবাই ক্লান্ত। পানি নেই, খাবার নেই। ভোর চারটা থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। এমন ভোগান্তি কখনও দেখিনি।” আরেক যাত্রী আশফাক জানান, কুয়াশা ও যানজট মিলিয়ে পুরো মহাসড়ক অচল হয়ে যায়। অনেক যাত্রী পায়ে হেঁটে এগোতে চাইলেও কিছুদূর গিয়ে আবারও একই যানজটে আটকে পড়েন।

স্থানীয়দের দাবি, গত পাঁচ–ছয় মাস ধরে নিয়মিতভাবে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতে কয়েক কিলোমিটারজুড়ে গাড়ি থেমে থাকে। চলমান সংস্কারকাজ দ্রুত শেষের নির্দেশ দেওয়া হলেও দৃশ্যমান উন্নতি হয়নি; বরং যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেকেই বিকল্প হিসেবে ট্রেনে ভ্রমণের পরামর্শ দিলেও অতিরিক্ত ট্রেন বরাদ্দ এখনো দেওয়া হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “রাতে খবর পেয়ে পুলিশ মাঠে নামে। অনেক চালকের বেপরোয়া ওভারটেকিং দুই লেনই বন্ধ করে দেয়। সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” তিনি আরও জানান, বিশ্বরোড–শিমরাইলকান্দি–মাধবপুর অংশে চলমান সংস্কারকাজে লেন সংকুচিত থাকে, আর কুয়াশায় দৃশ্যমানতা কমলে চাপ বাড়লেই দীর্ঘ যানজট তৈরি হয়।

এদিকে দীর্ঘ যানজটে পণ্যবাহী ট্রাকচালকরা বিপাকে পড়েছেন। ট্রাকচালক বেনু মিয়া জানান, “৮–১০ ঘণ্টা ধরে একই জায়গায় অনেকে আটকে আছেন। এতে নিত্যপণ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।” পণ্য নষ্ট হয়ে গেলে পরিবহন ও ব্যবসায়ী উভয়েই আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন চালকরা।

মাধবপুর থানার ওসি মাহবুব মুর্শেদ খান বলেন, দুপুরের পর যানবাহনের চাপ কিছুটা কমে এসেছে। “শুক্রবারে সবসময়ই মহাসড়কে চাপ বেশি থাকে। তবুও মহাসড়ক স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।”

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

error:

ঢাকা–সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

আপডেট সময় ০৫:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫