ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও যানবাহন জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি যানবাহন জব্দ করেছে। জব্দকৃত পণ্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গত ১ ডিসেম্বর সকালে সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি ডিআই ছোট পিকআপ গাড়িকে সন্দেহজনক মনে হলে সংকেত দিয়ে থামানো হয়।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে গোখাদ্যের বস্তার আড়ালে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় জিরা ও পিকআপটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্য ও গাড়িটি আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও যানবাহন জব্দ

আপডেট সময় ০৮:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫