ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, র‌্যাব-৯ সিপিসি-৩ হবিগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম রাতভর টহল ও মাদকবিরোধী দায়িত্ব পালনকালে গোপন সূত্রে তথ্য পায়—রসুলপুর এলাকার একটি ঘরে বিপুল পরিমাণ গাঁজা মজুত রাখা হয়েছে, যা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল।

তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাত আনুমানিক ৪টা ৫০ মিনিটে সেখানে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেখানো মতে সাতটি পাটের বস্তা থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম মিয়া ওরফে টিটু (৪০)। তিনি রসুলপুর গ্রামের বাসিন্দা এবং মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম মিয়া স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাধবপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ১২:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫