ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এক নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রানের জবাবে ভারত সমান রান করে ম্যাচটি টাই করলে গড়ায় সুপার ওভারে। সেখানে রিপন মন্ডলের দুর্দান্ত দুই বলেই দুই উইকেট হারায় ভারত। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। যদিও ব্যাটিংয়ে কিছুটা নাটকীয়তা সৃষ্টি হয়, শেষ পর্যন্ত ওয়াইড বলের সুবাদে জয় পায় বাংলাদেশ।

মূল ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল ওঠানামায় ভরা। ওপেনার সোহান ৪৬ বলে ৬৫ রান করে দলকে সামনে এগিয়ে নিলেও মিডল অর্ডার ব্যর্থ হয়। শেষ দিকে মেহেরব ও ইয়াসির রাব্বির ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ১৯৪ রানে পৌঁছে যায়।

জবাবে ভারত ৫৩ রানের ওপেনিং জুটি গড়ে ম্যাচে ভালো অবস্থান তৈরি করেছিল। ভৈবভ সূর্যবংশী (৩৮), প্রিয়াংশ আরিয়া (৪৪) ও শেষ দিকে নেহাল ওয়াদহেরা–রামানদীপদের ব্যাটিংয়ে ম্যাচ জমে ওঠে। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। রাকিবুলের কৃপণ বোলিংয়ে ম্যাচ টাই হলেও সুপার ওভারেই ফয়সালা হয়ে যায়।

সুপার ওভারে বাংলাদেশের মাত্র ১ রান প্রয়োজন ছিল। কিন্তু ইয়াসির রাব্বি ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন। এরপরও ভারতীয় স্পিনার সুয়াশ শর্মার ওয়াইড বলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আগামী ২৩ নভেম্বর ফাইনালে বাংলাদেশ ‘এ’ মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’-এর মধ্যে বিজয়ী দলের।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ১০:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫