ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

বাংলার খবর ডেস্ক:

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ২২ বছরের আক্ষেপের দেয়াল ভেঙে অবশেষে ভারতকে হারাল বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে নীলফুঁটা জাদু দেখান চোট থেকে ফেরা তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন। তার করা ১১ মিনিটের একমাত্র গোলেই আসে এই ঐতিহাসিক জয়।

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর স্বীকৃত কোনো আন্তর্জাতিক ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। তাই ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকে উত্তেজনায় টগবগ করছিলো গ্যালারি। শুরুতেই আক্রমণে গুছিয়ে উঠতে কিছুটা সময় নিলেও ভারতীয় রক্ষণ ভেদে এগিয়ে যেতে বেশি সময় লাগেনি লাল-সবুজদের।

ম্যাচের ১১ মিনিটে বাঁ দিক থেকে রাকিবের নিচু ও আড়াআড়ি ক্রসে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন তরুণ মোরসালিন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

২০ মিনিটে ভারতের বিপজ্জনক আক্রমণে গোল হারানোর শঙ্কা তৈরি হয়। গোলকিপার মিতুল মারমার ভুলে বিপদে পড়লেও ক্লিয়ার করে দলকে রক্ষা করেন হামজা চৌধুরী।

৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কিতে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে রেফারি দুজনকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন।

প্রথমার্ধে আর গোল না আসলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে আক্রমণ চালায় ভারত। কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা। ৮৩ মিনিটে ভারতের ডিফেন্ডারের হাতে বল লাগলে বাংলাদেশের ফুটবলাররা পেনাল্টির দাবি তুললেও রেফারি সে দাবি নাকচ করে দেন।

ম্যাচে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শেষ পর্যন্ত মোরসালিনের গোলই নিশ্চিত করে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ও বাংলাদেশের মহার্ঘ্য জয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

আপডেট সময় ১০:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫