ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

অলিপুরে চাঁদা না পেয়ে ফল ব্যবসায়ীর দোকান ভাঙচুর, অভিযুক্ত শ্রমিক লীগ নেতা টেনু

স্টাফ রিপোর্টার: শায়েস্তাগঞ্জের অলিপুরে চাঁদা না দেওয়ায় এক ফল ব্যবসায়ী ফরিদ মিয়া দোকানে হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি টেনু মিয়ার বিরুদ্ধে। ফল ব্যবসায়ী ফরিদ মিয়া বাখরপুর গ্রামের সবুর হোসেনের ছেলে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।

বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসরাম টেনু মিয়া ব্রাহ্মণডোরা গ্রামের আছকির হাজীর ছেলে এবং স্থানীয় শ্রমিক লীগের সহ-সভাপতি।

ভুক্তভোগী ফল ব্যবসায়ী ফরিদ মিয়া জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে অলিপুর এলাকায় সরকারি জায়গায় ফলের দোকান পরিচালনা করছেন। তবে টেনু মিয়া রাসেল মার্কেটের দেখভালের দায়িত্বে থাকায় তিনি সরকারি জায়গার ভাড়াও আদায় করেন। সম্প্রতি টেনু মিয়া ফরিদ মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার সকালে টেনু মিয়া তার দোকান ভাঙচুর করেন এবং দোকানের সব ফল নষ্ট করে দেন।

পরবর্তীতে ফরিদ মিয়া নিরুপায় হয়ে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

অলিপুরে চাঁদা না পেয়ে ফল ব্যবসায়ীর দোকান ভাঙচুর, অভিযুক্ত শ্রমিক লীগ নেতা টেনু

আপডেট সময় ০৭:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫