ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন রোধে নিশি রাতে অভিযান

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন এলাকায় বালুখেকোদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অবৈধ বালু আহরণকারীদের ধরতে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মাধবপুর উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাচার প্রতিরোধে অভিযান চলে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও জাহিদ বিন কাশেম বলেন, “নিশি রাতে অভিযানের মাধ্যমে আমরা এই বার্তাটি দিতে চেয়েছি যে, অবৈধভাবে বালু আহরণকারীরা যেকোনো সময় প্রশাসনের খাঁচায় বন্দী হতে পারে। এ থেকে সবাই সতর্ক হবে। এখন থেকে নিয়মিতভাবে এরকম আকস্মিক অভিযান চলবে।”

তিনি আরও জানান, আজকের অভিযানে কাউকে বালু উত্তোলনরত অবস্থায় পাওয়া যায়নি। তবে কারও জিম্মায় অবৈধভাবে আহরিত বালু পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলেও জানান ইউএনও। অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন রোধে নিশি রাতে অভিযান

আপডেট সময় ০৭:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫