ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের পা বিচ্ছিন্ন, আহত ১

বাংলার খবর ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে বরযাত্রী যাওয়ার পথে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মালু মিয়া (৩৮) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর-চৌমুহনী সড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মালু মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মালু মিয়া মোটরসাইকেলযোগে মামাতো ভাইয়ের বরযাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কৃষ্ণপুর এলাকায় টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা বকুল মিয়া নামের আরেক যুবকও আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মালু মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের পা বিচ্ছিন্ন, আহত ১

আপডেট সময় ০৭:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫