ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

শেরপুরে পাগলা শিয়ালের কামড়ে ৪ গ্রাম জুড়ে আতঙ্ক, ১৮ জন আহত

বাংলার খবর ডেস্ক:

শেরপুর জেলার গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে পাগলা শিয়ালের তাণ্ডবে ১৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে এক পাগলা শিয়াল প্রথমে গাজীর খামার দিকপাড়া গ্রামের ৪ জনকে কামড়ায়। পরে সেটি গির্দ্দাপাড়া গ্রামে গিয়ে আরও ১০ জনকে, নাকশি গ্রামে ৪ জনকে এবং সবশেষে পাঞ্জরভাঙ্গা গ্রামে কয়েকজনকে কামড়ে আহত করে। পরপর কয়েকটি গ্রামে এমন হামলায় সৃষ্টি হয় হাহাকার ও আতঙ্ক।

আহতদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা একত্রিত হয়ে শিয়ালটিকে ঘেরাও করেন। পরে পাঞ্জরভাঙ্গা গ্রামের ক্ষিপ্ত জনতা শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের র‍্যাবিস প্রতিরোধী ইনজেকশন দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ ঘটনাটি তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

শেরপুরে পাগলা শিয়ালের কামড়ে ৪ গ্রাম জুড়ে আতঙ্ক, ১৮ জন আহত

আপডেট সময় ০৮:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫