ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

সৌদি আরব মেসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে

বাংলা খবর ডেস্ক:

ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে স্বল্পমেয়াদে সৌদি প্রো লিগে খেলার প্রস্তাব দিয়েছিল তাঁর টিম, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব—এমন দাবি করেছেন দেশটির এক শীর্ষ ক্রীড়া কর্মকর্তা।

মাহদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী আবদুল্লাহ হাম্মাদ সম্প্রতি থামানিয়া নামের একটি পডকাস্টে জানান, মেসির দল তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দিয়েছিল যে, আর্জেন্টাইন তারকাকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে চার মাসের বিরতির সময় সৌদি আরবে খেলানো যেতে পারে।

তিনি বলেন, “শেষ ক্লাব বিশ্বকাপের সময় মেসির দল আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা জানায়, এমএলএস প্রায় চার মাস বন্ধ থাকে, সেই সময় মেসি সৌদি আরবে খেলতে চায়। খেলোয়াড়টি সক্রিয় থাকতে ও ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চেয়েছিল।”

হাম্মাদ জানান, প্রস্তাবটি তিনি ক্রীড়ামন্ত্রীর কাছে পৌঁছে দেন, কিন্তু মন্ত্রী তা নাকচ করে দেন। তাঁর যুক্তি ছিল—সৌদি প্রো লিগ কেবল অন্য প্রতিযোগিতার প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহৃত হবে না।

আলোচনায় মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ভিন্ন দৃষ্টিভঙ্গিও উঠে আসে। মেসি যেখানে বার্সেলোনার প্রতি টান ও নিজের শর্তে অনড় ছিলেন, সেখানে রোনালদো ২০২২ সালে আল নাসর দলে যোগ দিয়ে নতুন সংস্কৃতি, লিগ ও মহাদেশের চ্যালেঞ্জ গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে যাওয়ার পর থেকেই মেসির সৌদি আরবে যোগদানের গুঞ্জন উঠেছিল। তবে তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন এবং সম্প্রতি সেই ক্লাবের সঙ্গে নিজের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত নবায়ন করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি

error:

সৌদি আরব মেসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে

আপডেট সময় ১২:৪১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫