ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলার খবর ডেস্ক:

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে। এতদিন এই অর্থ বিতরণ করা হতো কেবল ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে। তবে এবার সেই একক চুক্তি বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকাশ, নগদ, রকেট, উপায় ও এমক্যাশসহ দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণ করা হবে। ফলে অভিভাবকেরা তাদের সুবিধামতো মোবাইল ব্যাংকিং হিসাব বেছে নিতে পারবেন।

গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, ডাক অধিদপ্তর ও নগদ লিমিটেডের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তিটি বাতিল করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের নির্দেশনার সঙ্গে অসামঞ্জস্যতা ও নগদ লিমিটেডের চুক্তির শর্ত পূরণে ব্যর্থতা।

এদিকে, ১২ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, ২৬ অক্টোবর থেকে দেশের সব এমএফএস প্ল্যাটফর্মের মাধ্যমে উপবৃত্তি বিতরণ করা হবে।

চিঠিতে বলা হয়েছে, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধিত মোবাইল সিম ও এমএফএস হিসাব নিশ্চিত করতে হবে। এছাড়া নতুন সিদ্ধান্তটি শিক্ষার্থী ও অভিভাবকদের জানাতে সব বিদ্যালয়ে প্রচার চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এই উপবৃত্তি কার্যক্রম চালু করা হয়। তবে আগের সরকারের সময় নগদ লিমিটেডের মাধ্যমে এককভাবে অর্থ বিতরণে নানা অনিয়মের অভিযোগ ওঠে। পরে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নতুন স্বচ্ছ ব্যবস্থা চালু করা হয়, যাতে সরকারি অর্থ বিতরণে জবাবদিহি ও প্রতিযোগিতা নিশ্চিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় ০৯:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫