ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

ভৈরবকে জেলা ঘোষণার দাবি, ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়ল বিক্ষোভকারীরা

বাংলা খবর ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এ সময় তারা ‘ভৈরবকে জেলা চাই’ স্লোগান দিয়ে লাল কাপড় ও ব্যানার হাতে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে মুহুর্মুহু পাথর ছোড়ার ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন।

সোমবার সকালে শহরের ভৈরব রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের রেল যোগাযোগ বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছালে বিক্ষোভকারীরা ট্রেন আটকে দেয় এবং পরে তাতে পাথর ছোড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে ট্রেনটি থামিয়ে রেখে কিছু বিক্ষোভকারী প্ল্যাটফর্মে ব্যাডমিন্টন খেলেন। পরে সকাল ১১টা ৪২ মিনিটে ট্রেনটি ছেড়ে যায় এবং রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আন্দোলনে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, “উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

ভৈরবকে জেলা ঘোষণার দাবি, ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়ল বিক্ষোভকারীরা

আপডেট সময় ০৫:০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫