ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরের শেষ দিকে

বাংলা খবর ডেস্ক:

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত আগস্টে স্থগিত হওয়া তাঁর বাংলাদেশ সফরটি নতুন করে আয়োজনের বিষয়ে ইতালি ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

এর আগে ১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন। জর্জিয়া মেলোনি এলে এটি হবে ইতালির দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রীর ঢাকা সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বড়দিনের পর সফরটি আয়োজন করা যায় কি না, সে বিষয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা চলছে। তবে এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

গত ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির নির্ধারিত সফরটি শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে জটিল পরিস্থিতির কারণে তাঁর বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশ সফর স্থগিত হয়। ওই সময় বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর।

সব কিছু পরিকল্পনা অনুযায়ী হলে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটিই হবে প্রথম ঢাকা সফর। সফরে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তখন দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছিল।

এ ছাড়া গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরকালে এই সফরের বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সম্মেলনে অংশ নিতে গিয়েও প্রধান উপদেষ্টা ইউনূস জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব

error:

ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরের শেষ দিকে

আপডেট সময় ০২:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫