ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাংলার খবর ডেস্ক:

২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মাঠ পর্যায়ে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং বসতবাড়িতে শাকসবজি চাষে কৃষকদের উৎসাহিত করা।

কর্মসূচির আওতায় উপজেলার ৫০০ জন কৃষককে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য বিভিন্ন জাতের সবজির বীজ এবং ৭৩০ জন কৃষককে হাইব্রিড সবজি চাষের জন্য লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ প্রদান করা হয়েছে। এছাড়া রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও অড়হড় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১,৩২৫ জন কৃষককে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন প্রণোদনার মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে বেশি লাভবান হতে পারেন। প্রতিটি কৃষক যেন এই সুযোগের যথাযথ ব্যবহার করেন, সেটিই আমাদের মূল প্রত্যাশা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার। তিনি বলেন, “বর্তমান কৃষি-বান্ধব সরকার কৃষকদের হাতকে শক্তিশালী করতে কাজ করছে। এই প্রণোদনা তাদের আর্থিক স্বস্তি এনে দেবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলা উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কৃষকরা বিনামূল্যে এসব উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে কর্মকর্তারা কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন এবং সফল চাষাবাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষিতে টেকসই উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় ১১:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫