ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি

মাধবপুরে রেড সেল ইন বাংলাদেশের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবী রক্তদান ও সামাজিক সংগঠন “রেড সেল ইন বাংলাদেশ”-এর সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, অসহায়-দুস্থদের সহায়তা এবং নানাবিধ মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে আসছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার স্থানীয় হোটেল ‘মিয়া বাড়ি কাবাব ঘর’-এ অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রেড সেল ইন বাংলাদেশের সভাপতি মো. ছায়েদ মিয়া। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ।

অনুষ্ঠানে প্রবাসী কমিটির সভাপতি আল আমিন খান রানা, সহ-সভাপতি শাওন আহমেদ জানু, সহ-সভাপতি আব্বাস ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, দপ্তর সম্পাদক নয়ন মিয়া ও মো. ফয়সাল মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রেড সেল ইন বাংলাদেশের কার্যক্রমের মধ্যে রয়েছে—স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের মাঝে ঈদ ও শীতবস্ত্র বিতরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এতিম শিশুদের জন্য আনন্দভোজ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ।

অনুষ্ঠান শেষে প্রবাসী কমিটির পাঁচজন সদস্যকে রক্তদান ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার

error:

মাধবপুরে রেড সেল ইন বাংলাদেশের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫