ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বাহুবলে নারীকে হত্যা, বাঁশঝাড়ে ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের বাহুবলে নাজমা বেগম (৪২) নামে এক গৃহবধূকে হত্যা করে বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে ৫নং লামাতাসী ইউনিয়নের কাজিহাটা গ্রামের হান্নান মেম্বারের বাড়ির পশ্চিম পাশের বাঁশতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নাজমা বেগম ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “পারিবারিক ঝগড়া ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

ঘটনার পর এলাকায় শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

বাহুবলে নারীকে হত্যা, বাঁশঝাড়ে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১০:১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫