ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

বাংলার খবর ডেস্কঃ
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বিকেল ৩টার দিকে বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে আরেকটি সভায় যোগ দিতে আসেন সারজিস আলম। সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এবং নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সভা শেষে জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এনসিপির নেতারা অভিযোগ করেন, বারবার জানানো সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ। মাত্র দুইজন সদস্য মোতায়েন করা থাকায় দুর্বৃত্তরা হামলার সুযোগ পেয়েছে বলে তারা অভিযোগ করেন।

তবে ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

আপডেট সময় ০৬:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫