ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বিএনপির সাবেক দুই এমপিকে ‘গ্রিন সিগন্যাল’

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের দুটি আসনের বিএনপির সাবেক দুই সংসদ সদস্যকে (এমপি) দলের শীর্ষ পর্যায় থেকে নির্বাচনী মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে তাদের এমন নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুণ ও মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন।

দলের শীর্ষ এই নির্দেশনাকে স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নের ‘গ্রিন সিগন্যাল’ হিসেবে দেখছেন। তবে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান জানিয়েছেন, জেলা কমিটির কাছে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি।

জানা গেছে, ২৯ আগস্ট জেলা বিএনপির কাউন্সিলের পর থেকেই দলটি দুই ভাগে বিভক্ত। এই প্রেক্ষাপটে তারেক রহমানের ফোনালাপ মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

সাবেক এমপি আমজাদ হোসেন জানান, “রাত ১০টা ৪৫ মিনিটে তারেক রহমান ফোন করে নির্বাচনী প্রস্তুতি ও ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।”
অন্যদিকে সাবেক এমপি মাসুদ অরুণ বলেন, “রাত ১০টা ৩২ মিনিটে ফোনে তারেক রহমান বলেন, ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতৃত্ব এবার মাঠে সক্রিয় ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেবে। প্রার্থী বাছাইয়ে তথ্যভিত্তিক যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি দুই আসনের নেতাদের সঙ্গে বৈঠকে দলীয় বিভাজন নিরসন ও একতাবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতির নির্দেশ দেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বিএনপির সাবেক দুই এমপিকে ‘গ্রিন সিগন্যাল’

আপডেট সময় ০৪:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫